বন্দর উপজেলায় লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, সনাতন পার্টির যোগদান।

আজ সোমবার সকালে বন্দর উপজেরা পরিষদের সম্মেলন কক্ষে আসন্ন লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান সুষ্ঠু ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঃগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এড. আবুল কালাম। আগামী ২৫ ও ২৬ মার্চ দুদিন ব্যাপী এই মহাতীর্থ ¯স্নান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, বন্দর উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সার্বিক নিরাপত্তা, পূর্ন্যার্থীদের যাতায়াত সুবিধা, নদীতে যাতয়াতে কোন প্রকার বাঁধা সৃষ্টি না হওয়াসহ ছিনতাই,চাঁদাবাজী, ইভটিজিংসহ নানাবিধ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয় প্রস্তুতিমূলক সভায়। সভায় নারায়ণগঞ্জের সাতটি থানা, মন্সিগঞ্জ,নরসিংদীসহ বিভিন্ন এলাকার স্বেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন সভায় এবং নানাবিধ পরামর্শ প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ। লাঙ্গলবন্দ মহাতীর্থ সফল করতে সকল প্রকার সেবা সংগঠণ,পেশাজীবী সংগঠন, মহাতীর্থ উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আগত পূর্ন্যার্থী, এলাকার সাধারণ জনগন ও নারায়ণগঞ্জবাসীর প্রতি উদ্দ্যাত আহ্বান জানান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।। আলোচনা সভায় লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্য¯স্নান একটি আর্ন্তজাতিক উৎসব আখ্যা দেয়ে সর্বোচ্চ সেবা প্রদানের নিশ্চয়তা দিয়ে বক্তব্য রাখেন বিভিন্নœ সেবা সংঘনের নেতৃবৃন্দ। এবারের স্নান উৎসবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ১৫০০ পুলিশ সদস্যের পাশাপাশি, র্যাব, আনসার, বিজিবি সদস্যরাও নিয়োজিত থাকবে। বসানো হয়েছে ৭টি ওয়াচ টাওয়ার, ৭০টি অধিক সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। বসানো হয়েছে ৭টি মেডিকেল ক্যাম্প, ১০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে জরুরি সেবা প্রদানের জন্য। অন্যান্য বছরের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে। জায়গায় জায়গায় সিসি ক্যামেরা থাকবে কিন্তু পুলিশ প্রশাসনের ড্রোন ব্যাতীত অন্য কোন ড্রোন থাকবে না। পূণ্যার্থীদের সুবিধার্তে ম্যাপ টানিয়ে দেয়া হবে। হিন্দু ধর্মালম্বীদের জন্য অতি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে মহাষ্টমী পূণ্য স্নানোৎসব। আশা করি এবার স্নানোৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারবে। এসময়  উপস্তিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আমরাফ উদ্দিন, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটি সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক তাপস কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্চিত কর্মকার জয়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাঃগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ সভাপতি তিলোত্তমা দাস, লাঙ্গলবন্দ মহাতীর্থস্থান জাতীয় কমিটি সভাপতি শ্যা মল চন্দ্র বিশ্বাস, সহ সভপতি টনি মল্লিক,সাধারণ সম্পাদক তারক দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাক্র মহাজোট সভাপতি সুজন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ ভৌমিক, ও পার্থ রায়সহ অন্যান্যরা।