বাড়ির পাশের মসজিদে জামাতে নামাজ আদায় করতে গিয়ে অদ্যাবধি আর ঘরে ফেরেনি মা হারা মাদ্রাসা পড়ুয়া কিশোর ছাত্র মাহফুজ শিকদার (১৩)।
যায়নি গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়াতে কিংবা কোন আত্মীয়-স্বজনের বাড়িতেও। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান মিলেনি। একমাত্র ছেলে মাহফুজকে হারিয়ে বাবা সলিমুল্লাহ সিকদার এখন দিশেহারা। ঘটনাটি ঘটেছে ৩০ মার্চ সোমবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন গলাচিপা কলেজ রোড এলাকায়।
বাড়ির পাশের মসজিদে জামাতের সঙ্গে আসর নামাজ আদায় করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় মাহফুজ। তারপর আসর মাগরিব এশা পেরিয়ে গেলেও আর ঘরে ফেরেনি সে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং-২৩৫৪ তারিখ: ৩০/০৩/২০২৬ইং
এভাবে সোম মঙ্গল দু’দিন পেরিয়ে গেলেও অদ্যাবদি মিলেনি তার খোঁজ।
দায়েরকৃত জিডি সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়ার সময় কিশোর মাহফুজের পড়নে ছিল সবুজ রঙের টি-শার্ট এবং নীল সাদা ডোরা টাউজার।
দু’বছর আগে স্ত্রী সোনিয়াকে হারিয়ে একমাত্র ছেলে মাহফুজ কে আকড়ে ধরে বেঁচে আছেন বাবা সলিম উল্লাহ্ সিকদার।
বাড়ির পাশে অবস্থিত গলাচিপা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল মাহফুজ।
কোন সহৃদয়বান ব্যক্তি এই নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া কিশোর ছাত্র মাহফুজ শিকদারের সন্ধান পেলে নিন্মোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৮১৮১৭২৪৩৩।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
