গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ, গ্রেফতার ৩২

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশানে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে এগিয়ে গেলে মিছিলকারীরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে এবং মিছিল ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার হয়। আর তখনই গ্রেফতার করা হয় ৩ জনকে। এদিনই এ ঘটনায় মামলা হয়।