জনকল্যাণে নিবেদিত প্রাণ শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এসএম আনিছুর রহমান লিটন

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক এসএম আনিছুর রহমান লিটন। দলীয় রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘকাল ধরে এলাকার শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন।

তার এই জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এলাকাবাসীর প্রত্যাশা, আগামীতে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এসএম আনিছুর রহমান লিটন নির্বাচিত হলে এই জনপদ আরও বেশি গতিশীল, আধুনিক এবং দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তর হবে।

 

 

এনএএন টিভি