নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্যানসার আক্রান্ত হয়ে গত দুই বছর আগে মারা যাওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি শামীম মাহবুবসহ ৬৪ জনকে আসামি করে বিস্ফোরক মামলা করা হয়েছে।
এই মামলায় মৃত যুবলীগ নেতাকে আসামি করায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
মৃত যুবলীগ নেতা উপজেলার তারাব পৌরসভার রূপসীবাগ এলাকার হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে।
কক্সবাজার ভ্রমণের কথা বলে যুবলীগের মিছিলে, ২ মাইক্রোবাসসহ গ্রেপ্তার ২৩
গত ১৮ সেপ্টেম্বর রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাদী হয়ে করা মামলায় ৬৪ জনের নামসহ অজ্ঞাত ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।গত কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার ৩০০ ফুটসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ঝটিকা মিছিল ও বিক্ষোভ করেন।
আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নাশকতা ঠেকাতে বিএনপি, যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
মামলার এজাহারে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানার গুতিয়াব ৩০০ ফুট এক্সপ্রেসওয়েতে হইয়া ব্রিজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণসহ রাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনার চেষ্টা চালায়।এই ঘটনায় রায়হান, মোবারক হোসেন, সিয়াম আহমেদসহ নামীয় ৬৪ জনসহ অজ্ঞাত ১৮০/২০০ জনকে আসামি করে বিস্ফোরক ও সহিংসতার মামলা করা হয়েছে।এ ঘটনায় এ পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ২০ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এ মামলার ৬০ নম্বর আসামি মৃত শামীম মাহবুব।
মৃত শামীম মাহবুবের পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ নভেম্বর শামীম মাহবুব ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান।
মামলার বাদী রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ‘কম্পিউটারে টাইপিং মিস্টেক হওয়ার কারণে পিতার নামটা ভুল এসেছে। আমরা পরে সংশোধন করেছি।’
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ মামলা নিয়েছে লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পরে বলতে পারব।
