নারায়ণগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘প্রবীণরা আমাদের সমাজের সম্পদ, আমাদের ইতিহাসের জীবন্ত দলিল। তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞায় আজকের সমাজ গড়ে উঠেছে। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি বলেন, সরকার প্রবীণদের কল্যাণে বয়স্ক ভাতা, চিকিৎসাসেবা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রবীণদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। পরিবার ও সমাজে প্রবীণরা যাতে কোনোভাবেই অবহেলা বা বৈষম্যের শিকার না হন, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

আলোচনা সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখা, ‘৫০ ঊর্ধ্ব কফি হাউস শেষ বেলা’র নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রবীণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

এনএএন টিভি