শ্যামকুড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় রফিকুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের মনিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও আলোড়ন সৃষ্টি করেছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। তিনি উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক।

দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতার নাম এখন ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে শ্যামকুড় ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিঃস্বার্থভাবে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছেন। এলাকার শিক্ষা, সংস্কৃতি ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন এবং অসহায় মানুষের সেবায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। একজন পরিচ্ছন্ন ও পরীক্ষিত রাজনৈতিক কর্মী হিসেবে স্থানীয় দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের মাঝে তার রয়েছে গভীর গ্রহণযোগ্যতা।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতে, দুঃসময়ে দলের আদর্শ বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকা এই নেতার মতো ত্যাগী ও জনবান্ধব ব্যক্তিত্বকে দলীয় মনোনয়ন দেওয়া হলে শ্যামকুড় ইউনিয়নে ধানের শীষের বিজয় নিশ্চিত করা আরও সহজ হবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে আলহাজ্ব রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, দল যদি আমাকে মূল্যায়ন করে এবং ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের সাধারণ মানুষ আমাকে সেবা করার সুযোগ দেয়, তবে আমি এই ইউনিয়নকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব। এলাকার অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। তার এই জনসমর্থন ও প্রচারণাকে কেন্দ্র করে শ্যামকুড় ইউনিয়ন জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের আশা, আসন্ন নির্বাচনে একজন সৎ, যোগ্য ও কর্মীবান্ধব নেতৃত্ব উপহার পাবেন তারা।

 

 

 

এনএএন টিভি