পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু বিক্রিয়া সফল হয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের।
রোববার (১১ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এই প্রক্রিয়াকে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ বলা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ‘বি-টু’ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ বি-ওয়ান শেষ করে এখন বি-টুতে যাওয়ার সম্মতি দেওয়া হয়েছে এবং এটি শেষ হলে পরবর্তী ‘সি’ ও ‘ডি’ ধাপগুলো এগিয়ে নেওয়া হবে।
সবকিছু মিলিয়ে বি-টু পর্বের কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ। তাদের আশা, আগামী দুই থেকে তিন মাস পরে রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। প্রথম ধাপে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
