দুর্ধর্ষ ছিনতাইকারী তপু বন্দরবাজার থেকে গ্রেফতার

সিলেটের আতঙ্ক, দুর্ধর্ষ ছিনতাইকারী মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সিলেট মহানগর পুলিশ এ বিষয়টি জানিয়েছে। তারা জানায় গত বুধবার রাতে বন্দরবাজারের রঙমহল টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

তপু সুনামগঞ্জ সদরের তেঘরিয়া বড়পাড়ার মৃত মো. টিপু মিয়া ও আছিয়া বেগমের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, চুরি, ছিনতাইসহ মোট ১০টি মামলা এবং একটি জিআর ওয়ারেন্ট রয়েছে।

তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card