শিশুসাহিত্যে লেখালেখির স্বীকৃতি হিসেবে এবার বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন লেখক শাম্মী তুলতুল। তার লেখা শিশুতোষ বই “পিঁপড়ে ও হাতির যুদ্ধ”এর জন্য এই সম্মাননা দিয়েছেন প্রকাশনা সংস্থা বাবুই।২০১৭ সালে প্রকাশিত বইটি দীর্ঘ সময় ধরে পাঠকের আগ্রহ ধরে রেখেছে।এবার বইটির বিক্রিরসাফল্যে এবার
স্বীকৃতি মিলল পুরস্কারের মাধ্যমে।
শনিবার (২৪ অক্টোবর) ২০২৬ ঢাকা বাংলাদেশ শিশু একাডেমিতে হয়ে গেলো দিনব্যপী শীর্ষ প্রকাশনী সংস্থা বাবুই,শিশু সাহিত্য উৎসব ২০২৬ । সকাল ৮:৩০ থেকে বিকেল ৫: ৩০ টায় এই প্রগ্রামের সমাপনী হয়। অনুষ্ঠানে শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা বিষয়ক প্রবন্ধ ও উদ্বোধনী পর্বের আলোচনা সকাল ১১:৩০ – ১১:৪৫ হয়।এরপর অন্যান্য অনুষ্ঠানের সাথে সারাদিন আপ্যায়নেরও ব্যবস্থা থাকে। অনুষ্ঠানে অতিথি ছিলেন, অধ্যাপক মনসুর মুসা, লেখক,বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, হাসান হাফিজ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক, কাদের বাবু,লেখক,সাংবাদিক, প্রকাশক। জুলফিকার শাহাদাৎ, বিশিষ্ট শিশুসাহিত্যিক, শাম্মী তুলতুল এই পুরস্কার পেয়ে বলেন,এই পুরস্কার তার কাছে বিশেষ। কারণ এতোদিন লেখালেখির জন্য অনেক প্রেসস্টিজিয়াস পুরস্কার পেয়েছেন দুই বাংলা থেকে। কিন্তু বেস্ট সেলারের জন্য এটি প্রথম।কারণ সবচেয়ে বিক্রিত বইয়ের জন্য এই সম্মাননা এটি তার কাছে অন্যান্য অর্জনের চেয়ে বিশেষ।
উল্লেখ্য ,শাম্মী তুলতুল,দুই বাংলার জনপ্রিয় গল্পকার,ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা বাংলাদেশ,ভারত মিলিয়ে ১৭ টি। লেখেলাখির এই পথচলায় পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং দোয়া কামনা করেছেন তিনি।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
