পাশের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে বরিশাল

উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন। দেশে এইচএসসি পরীক্ষায় মোট পাশের হার ৫২. ১২ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।

বোর্ড ভিত্তিক পাশের হার পর্যালোচনায় দেখা যায়, এবার ৯টি বোর্ডে এগিয়ে আছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ডে এবার পাশের হার ৬১ দশমিক ৮০। অন্যদিকে সবচেয়ে তলানিতে আছে বরিশাল শিক্ষা বোর্ড। যার পাশের হার ৪৪ দশমিক ৮৪।

অন্যান্য বোর্ডের মধ্যে, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহ ৫১ দশমিক ৪৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ।

অন্যদিকে, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন। গত ১৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাসের হার চট্টগ্রামে। গত বছর পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ২০১ জন।

Share this news as a Photo Card