বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে বন্ধ রয়েছে যান চলাচল।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা, সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে বিক্ষোভ শুরু করেন তারা। আগুন দেওয়া হয় কোনাবাড়ী পুলিশ বক্সে। এরই মধ্যে আশপাশের অনেক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকরা রাস্তায় নেমে এলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

Share this news as a Photo Card