ঢাকার আকাশ আজ পরিষ্কার, কমবে তাপমাত্রা

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার (কি. মি.) বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৪ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Share this news as a Photo Card