জার্মানিতে কলার ঝুড়ি থেকে ৭০ লাখ ইউরোর কোকেন উদ্ধার!

জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের সুপারশপে কলার ঝুড়ির মধ্যে ৭০ লাখ ইউরোর কোকেন পাওয়া গেছে৷ তবে পুলিশ সেই সুপারশপের নাম প্রকাশ করেনি৷

সোমবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ জানিয়েছে, সুপারশপের কর্মীরা কলার ঝুড়ির মধ্যে ৯৫ কেজি কোকেন খুঁজে পান, যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে৷ সুপারশপের নাম প্রকাশ করেনি পুলিশ৷

১০ সেপ্টেম্বর ম্যোয়েনশেনগ্লাডবাখ শহরের একই কোম্পানির দুইটি ভিন্ন সুপারশপে সেখানকার কর্মীরা প্রথমে কোকেন পান৷ একইদিন বিকেলে সুপারশপটির ডুইসবুর্গ, ক্রেফেল্ড, ফিয়ারসেন, হাইন্সবার্গ ও নয়েস এর শাখাগুলোতেও কোকেন পাওয়ার খবর পাওয়া যায়৷

এক বিবৃতিতে ম্যোয়েনশেনগ্লাডবাখ পুলিশ জানিয়েছে, ‘‘তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন এই সুপারশপটি আসলে এই পণ্যের প্রকৃত গ্রাহক না৷ ভুল করে তাদের কাছে এই কোকেন এসেছে৷”

পুলিশ মনে করছে, এই চালানটি দক্ষিণ অ্যামেরিকা থেকে প্রথমে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরে এসেছে এবং সেখান থেকে জার্মানির সুপারশপটির বিতরণ কেন্দ্রে এসে পৌঁছেছে৷

এনএএন টিভি

Share this news as a Photo Card