( ২৭ অক্টোবর ) যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাপ্লা চত্ত্বর মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও সাধারণ সম্পাদক এম এন আবছার।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপি যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যেতে না পারে তার জন্য বহুমুখী ষড়যন্ত্র চলছে। যাদেরকে বিগত সাড়ে ১৫ বছর রাজপথে দেখা যায়নি তারাও এখন বড় বড় কথা বলছে, নানান সবক দিচ্ছে। কিন্তু বাংলার মানুষ কোন ষড়যন্ত্র সফল হতে দেবে না। বাংলাদেশের আগামীর সরকার গঠিত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে রহমানের নেতৃত্বে।
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত যুবসমাবেশে অতিথি হিসেবে, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার, আমির খান ঝিনুক, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কলাবাগান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে পুষ্পমাল্য অর্পন শেষে শাপ্লা চত্ত্বরে রঙ বেরঙগের বেলুন উড়ানো হয় এবং মুক্তমঞ্চে কেক কেটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। কেক কাটার পরপরেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে র্যালি নিয়ে শোভাযাত্রা এবং আলোচনা সভায় যোগ দেয়। র্যালি উত্তর আলোচনা সভায় জেলা বিএনপিসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এনএএন টিভি/ বিপ্লব তালুকদার খাগড়াছড়ি

One Reply to “খাগড়াছড়িতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবসমাবেশ”
Comments are closed.