রামুতে ইজি বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু

রামুতে ইজি বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু। ০৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টার সময় রামু থানার দক্ষিণ পাশে তেমুহনী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রণব বড়ুয়া পল্টু (৬৫) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকূল এলাকার মৃত গান্ধী বড়ুয়ার ছেলে।

স্থানীয়রা জানান নিহত প্রণব বড়ুয়া পল্টু তেমুহনী স্টেশনে চা – নাস্তা খাওয়ার জন্য দোকানে আসে। চা – নাস্তা খাওয়া শেষে বাড়ি ফেরার পথে রাস্তার উপর
ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দে এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। আত্মীয়-স্বজনেরা প্রণব বড়ুয়া পল্টু কে নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে লোহগড়া উপজেলার চুনতি এলাকায় গাড়ীতে তার মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, নিহতের লাশ রামুতে আনা হচ্ছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএএন টিভি / আবদুল মালেক সিকদার রামু

Share this news as a Photo Card