পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালিত

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি সবজেল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও উৎপল বাইন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন।

উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন,  পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাওলানা আশরাফুল আলম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সরোয়ার হোসেন।

এনএএন টিভি/ তৃপ্তি রঞ্জন সেন