সিংড়ায় জাতীয় ভোটার দিবস পালন

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ এই শ্লোগানে সিংড়ায় সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (০২ মার্চ) সকাল ১০টায় সিংড়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের  উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে সামনে থেকে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ প্রমুখ।
এনএএন টিভি/ মোঃ মোতালেব হোসেন