নারায়ণগঞ্জে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কয়েল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে দশ পাইপ মিজমিজি দক্ষিণপাড়া এলাকার একটি কয়েল কারখানায় এ আগুন লাগে।

খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
‎
‎নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
‎
‎অগ্নিকাণ্ডে কারখানায় মজুত থাকা তৈরি কয়েল, কয়েল তৈরির বিভিন্ন কাঁচামাল, ডায়ার রুম, জালি, জ্বালানি কাঠসহ বেশ কিছু মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অতিরিক্ত তাপ সৃষ্টি কিংবা ওভারহিটিং থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card