স্কুল, কলেজ স্তরের বার্ষিক পরীক্ষা শেষ হবে নভেম্বরের মধ্যে

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে স্কুল, কলেজ ও মাদ্রাসায় নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন,

‘ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন। এ জন্য আমাদের নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষাগুলো শেষ করতে হবে।’

সভায় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সঙ্গে সমন্বয় করারও সিদ্ধান্ত হয়।

আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ, হিজরি নববর্ষ এবং আশুরা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকার কথা ছিলো।

শিক্ষামন্ত্রী বলেন,

‘গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে তা সমন্বয় করে বাড়িয়ে দেওয়া হবে।’

‘এখন ক্লাস চলবে যাতে নভেম্বরের মধ্যে পরীক্ষা সব শেষ করতে পারি।’

‘আগামীকাল বৃহস্পতিবার হিজরি নববর্ষের ছুটি থাকবে। আর রবিবার থেকে নিয়মিত ক্লাস হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি