ভারতে দুই নারীকে গণধর্ষণের পর নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ

ভারতের অগ্নিগর্ভ মণিপুর আরও এক পৈশাচিক ঘটনার সাক্ষী হলো। দুই নারীকে গণধর্ষণ এবং নগ্ন করে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মণিপুরের দুই সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, নির্যাতিতা দুই নারীর একজনের বয়স চল্লিশের কোঠায়, অন্যজন তরুণী।

দেশটির সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়েছে,

‘অভিযোগের আঙুল উঠেছে মণিপুরের মেতেই সম্প্রদায়ের দিকে। যদিও এই বিষয়ে মণিপুর পুলিশ কোনও প্রতিক্রিয়া দেয়নি।’

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে,

‘ভাইরাল হওয়া ভিডিওটি গত ৪ মে’র। এর আগের দিনই মণিপুরে দুই জনজাতি কুকি ও মেতেইদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।’

‘ভিডিওটির দুই নির্যাতিতা কুকি সম্প্রদায়ভুক্ত বলে জানা গেছে।’

রাজ্যের জনজাতি সংগঠন আইটিএলএফ বলেছে,

‘কুকি-জো সম্প্রদায়ের দুই মহিলার উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে মেতেইরা। কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটেছে।’

ত্রিপুরার তিপ্রা মথার প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা বলেছেন,

‘জনজাতিভুক্ত দুই নারীকে নিগ্রহ করা হচ্ছে। দুই জনজাতির মধ্যে সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গেছে।’

এই ঘটনায় মণিপুরে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের বেশ কিছু অঞ্চলে কারফিউ শিথিল করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card