কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন খুলনার কৃষাণী আছিয়া খাতুন। বিষয়টি জানতে পেরে প্রায় ১২ কাঠা জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২৬ এপ্রিল) ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী সোনালী আক্তারের নেতৃত্বে নেতাকর্মীরা কৃষাণী আছিয়া খাতুনের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
ছাত্রলীগ নেতারা জানান, জমির ধান পেকে আছে, অথচ শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না কৃষক।
এমন সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সোনালী আক্তারের নেতৃত্বে
খুলনা জেলার কয়রা থানার ঘাটাখালী গ্রামের কৃষাণী আছিয়া খাতুনের প্রায় ১২ কাঠা জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
এতে খুশি কৃষাণী আছিয়া। কৃষাণী আছিয়া খাতুন বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো।
ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে।
ইডেন কলেজ ছাত্রলীগ এ নেত্রী সোনালী আক্তার বলেন,
প্রতিবন্ধী ছোটো বোনের দায়িত্ব নিতে নিতে বয়স ৪৫ পার হলেও বিয়ে করা হয়ে উঠেনি এই কৃষাণীর।
করোনাকালীন সময়ে ও তার ধান কেটে দিয়েছি। আজ আবার তার ধান কাটতে সাহায্য করলাম।
কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে দেশের সব জেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ।
আমরা সেই নির্দেশনা অনুযায়ী ধান কেটে দিয়েছি। এতে কৃষকের সম্মতি ছিল। তিনি আমাদের কাজে খুশি হয়েছেন, এতেই আমাদের তৃপ্তি।
আরও পড়ুন:

Comments are closed.