জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে ৪ দশমিক ৪ এবং ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।
খবর টাইমস নাউয়ের।
নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাজুরার দহকোট। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এক টুইটবার্তায় এনসিএস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৩ মিনিটে প্রথ দফায় এবং রাত ১টা ১৫ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে।
তবে, নেপালের সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের কর্মকর্তা রাজেশ শর্মা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। আর দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।
প্রাথমিকভাবে এই ভূমিকম্পে এখনও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।
আরও পড়ুন:
- শেখ জামালের জন্মদিনে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা
- শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন আজ
- সুদানে যুদ্ধবিরতি আরো ৭২ ঘণ্টা বাড়লেও সহিংসতা কমেছে না
- ভর্তির আবেদন শুরু ১০ মে থেকে তিন বিশ্ববিদ্যালয় এ
- বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রলিচাপায় যুবক নিহত
- চট্টগ্রাম-৮ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী
- বিয়ের আশ্বাস দিয়ে ছাত্রীকে ধর্ষণ করেছে প্রধান শিক্ষক
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; আহত ৫
- হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিকেলেই সাঁঝবেলা নেমে আসলো শহরে
- ছুটি শেষ হলেও খোলেনি রেস্টুরেন্ট; ভোগান্তিতে ব্যাচেলররা
- পরীমনির বিরুদ্ধে নাসিরের মামলার প্রতিবেদন পেছাল
- গাজীপুরে আ.লীগসহ তিন মেয়রপ্রার্থীর মনোনয়ন জমা
- পোশাকের জন্য রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেয়া হলো উরফিকে!
