ভর্তির আবেদন শুরু ১০ মে থেকে তিন বিশ্ববিদ্যালয় এ

প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয় এ স্নাতক প্রথম বর্ষের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন শুরু হবে আগামী ১০ মে।

ওইদিন সকাল ৯টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

মঙ্গলবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে http://103.157.135.35 ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময় ২২ মে সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও

অন্যান্য শর্তাবলি এ ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি আপলোড হওয়ার পর জানা যাবে। আগামী ১৭ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গ্রুপ ‘ক’তে আবেদনের ফি ১ হাজার ২০০ টাকা এবং গ্রুপ ‘খ’তে ১ হাজার ৩০০ টাকা।

৩ হাজার ২০১ আসনের জন্য যোগ্য আবেদনকারীর মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা

সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট গ্রেড পয়েন্ট ও

নম্বরের ভিত্তিতে শীর্ষ ৩৩ হাজার জনকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তালিকা আগামী ৩ জুন প্রকাশ করা হবে।

আরও পড়ুন:

এনএএন টিভি