মধ্যরাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগুন লাগে।
মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ভবনের একটি কক্ষে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আধা ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ভবনের ১২৭নং কক্ষে আগুন লাগে। সেখানে একটি রিসার্চ ল্যাবরেটরি ছিল।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়া হয়।
পরে ফায়ার সার্ভিসের একটি দল রাত আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
এতে কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও চেয়ার-টেবিল পুড়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে কক্ষের বাইরে ছড়াতে পারেনি। এর আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আরও পড়ুন :
- নারায়ণগঞ্জ ভূইঘরে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার
- রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকা থেকে যুবক গ্রেফতার
- ৪৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত কাজাখস্তানে অ্যাডফিয়াপ’র
- যুক্তরাষ্ট্র থেকে চিনি আমদানির সিদ্ধান্ত; কেজি প্রায় ৮৩ টাকা
- ২৩টি পৌরসভায় ব্যয় বাড়ল ১১ কোটি টাকা
- অনির্বাচিত সরকারের কোনো সুযোগ নেই: রাষ্ট্রপতি
- মানুষ বন্ধক রেখে মিয়ানমার থেকে আমদানি করা হয় ইয়াবা
- জমি বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
- সার ক্রয়ের অনুমোদন এক হাজার ১০১ কোটি টাকার
- বন্যহাতির আক্রমণে মৃত্যুরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ
- সরকারি নির্মাণকৃত ঘরের ছাউনি উপরে গিয়েছে সামান্য ঝড়েই
- সিরাজগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা
- সরকার যুক্তরাষ্ট্র থেকে চিনি কিনতে যাচ্ছে
- নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে সংহতি প্রকাশ
- ১৫ কোটি টাকা ব্যয়ের রাবারড্রামটি এখন কৃষকের মরণ ফাঁদ
- নওগাঁয় ধানের দর কমলেও বাড়তি চালের দাম
- তালায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Comments are closed.