শেরপুরের নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নের তারাকান্দি ভোগাই নদীর উপর একটি ব্রীজ ও রাবারড্রাম বসানো হয় ১৫ কোটি টাকা ব্যয় করে ২০১৪ সালে ।
২/১ বছর ভালো যাওয়ার পর রাবারড্রামটি হয়ে যায় অকেজো ।
গতমাসে ৪০ লাখ টাকা ব্যয়ে ব্লক নির্মাণ করা হলেও যত্রতত্র ব্লক বসানোর ফলে, বৃষ্টিতে ২৬ মিটার ব্লক গতকাল মঙ্গলবার ভেঙ্গে নদীর তল দেশে চলে গিয়েছে ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জি ই ডি শেরপুর কর্তৃক ১৫ কোটি টাকায় নির্মাণ করা হয়েছিলো ।
এবছর আরো ৪০ লাখ টাকার ব্লক দিয়ে পাড় মেরামত করে এল.জি.ই.ডি অধিদপ্তর।
তা ভেঙ্গে নদীর তলায় চলে যায় । প্রভাবশালী মহল অবৈধ ভাবে রাবারের নিকট থেকে বালু উত্তোলন করে বিক্রি করার ফলে ও দায়িত্ববান কৃষি অফিস, এল জি ই ডি অফিস , ও রাবারড্রাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লোকজন কোনরুপ তদারকি না করার ফলে ধংস হয়ে যাচ্ছে সরকারের নির্মাণ করা প্রায় সাড়ে ১৫ কোটি টাকার তারাকান্দির রাবারড্রামটি ।
ইউসুফ আলী মন্ডল
নকলা প্রতিনিধি
আরও পড়ুন :
- তালায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- নিখোঁজ সন্তানকে ফিরে পেতে মায়ের সংবাদ সম্মেলন
- লক্ষ্মীপুরে অস্ত্র কারবারির ১০ বছর সশ্রম কারাদণ্ড
- আধুনিক জীবনে উচ্চ রক্তচাপ বেশি প্রভাব ফেলছে
- অক্সিজেনের পাইপ নাকে নিয়ে রিকশা চালান সেন্টু
- ভুয়া সার্টিফিকেট বিক্রি করায় প্রকৌশলী সহ গ্রেফতার ৪
- প্রথমবারের মতো ভয়াবহ আর্থিক সংকটে আর্জেন্টিনা!
- ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর!
