ভুয়া সার্টিফিকেট বিক্রি করায় প্রকৌশলী সহ গ্রেফতার ৪

রাজধানীর লালবাগে ভুয়া সার্টিফিকেট তৈরিকারী চক্রের হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি। এই তালিকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পরিচালক ছাড়াও উচ্চতর পড়াশোনা করে আসা একজন প্রকৌশলীও রয়েছেন।

তারা হলেন- প্রকৌশলী জিয়াউর রহমান, তার স্ত্রী নুরুন্নাহার মিতু, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইয়াসিন আলী ও দারুল ইহসান ইউনিভার্সিটির ডিরেক্টর বুলবুল আহমেদ।

ঘটনার বরাত দিয়ে ডিবি বলছে,

চক্রের হোতা জিয়াউর রহমান। তিনি বিদেশে উচ্চতর পড়াশোনা করেছেন।

দেশে ফিরে শিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে জড়িয়ে পড়েন ভুয়া সার্টিফিকেট তৈরিতে।

জিয়া মূলত একজন সহযোগীকে দিয়ে এই কাজ করাতেন। তার নাম ইয়াসিন।

আর ইয়াসিনকে এই কাজে সহায়তা করতেন দারুল ইহসান ইউনিভার্সিটির ডিরেক্টর বুলবুল আহমেদ।

তারা এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের কাছে এসব ভুয়া জাল সার্টিফিকেট বিক্রি করেছেন।

লালবাগ বিভাগের ডিবির ডিসি মশিউর রহমান বলেন,

‘জিয়া বিলাসবহুল জীবনযাপন করতেন। এই জাল সার্টিফিকেট বিক্রি করে তিনি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন। যা আমরা তদন্তে ও তার মুখ থেকে জানতে পেরেছি।

মূলত জিয়া এক একটি সার্ফিফিকেট বিক্রি করতেন তিন লাখ টাকায়। আর সেটি তৈরির জন্য তার খরচ হতো মাত্র ১০০ টাকা। যা সবটাই লাভ ও অবৈধ টাকা।

তাদের মধ্যে কেউ ১৪ বছর, কেউ ১২ বছর ধরে এসব কাজ করে আসছিলেন।

এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা বলেন,

‘অনলাইন বিজ্ঞাপন দিয়ে জাল সার্টিফিকেট বিক্রি করছে বলে আমরা জানতে পারি।

তারা সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপট ও টেস্টিমোনিয়াল বানিয়ে দেয়। যাতে মানুষেরা দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে।’

মশিউর রহমান বলেন,

‘তাদের হাতে বানানো এই ভুয়া সার্টিফিকেটগুলো হাজার হাজার মানুষের কাছে চলে গেছে।

ফলে তারা আসল সার্টিফিকেটধারীরা এইভুয়াসার্টিফিকেট কেনা ব্যক্তিদের কাছে প্রতিবন্ধক হচ্ছেন।’

‘জিয়া এর আগে র‌্যাব, ডিবি, সিআইডি, পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন। তারা মূলত ব্যাকডেটেড বিশ্ববিদ্যালয়গুলোর সার্টিফিকেট বিক্রি করতেন।’

‘তারা নর্থসাউথ ও ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তৈরি করতেন। এছাড়া তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরও সার্টিফিকেট বিক্রি করতেন।’

‘এই চক্রের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, কোষাধ্যক্ষ ও লোকজন জড়িত। সে ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য জেনে জানাতে পারব।’

আরও পড়ুন :

এন এ এন টিভি

Share this news as a Photo Card