ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর!

ঝালকাঠির নলছিটিতে পল্লী বিদ্যুতের লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তাহসিন খলিফা (৯) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. তাহসিন খলিফা (৯)ওই এলাকার দিনমজুর শাহ আলী খলিফার ছেলে ও সরমহল ছায়েদিয়া এমদাদুল তামিল ইসলামিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

বিষয়টি নিহত শিশুর ফুফা সরোয়ার হোসেন টিপু নিশ্চিত করে জানান,

‘তাহসিন মাদরাসা থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিল। এসময় পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে শরীরের ওপর পড়ে।

এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুকের এক পাশ পুড়ে গেছে। আমরা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমরা পল্লী বিদ্যুতের অফিসে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেনি। যদি সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করত তাহলে ওরে বাঁচানো যেত।’

ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ্ বলেন,

‘আমরা ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি। যদি অফিস থেকে ফোন রিসিভ না’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন,

‘পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন :

এন এ এন টিভি

Share this news as a Photo Card