দীঘিনালা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড; ৬০ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে আগুন লেগে ৬০ দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (১৬ মে) মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানায়,

‘রাত ১টার দিকে বাস স্টেশনের এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পরে। ঘণ্টাব্যাপী আগুনে পুড়ে যায় কয়েক কোটি টাকার মালামাল। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।’

বুধবার (১৭ মে) সকালে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার পংকজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে অফিসার পংকজ বড়ুয়া বলেন,

‘খবর পেয়ে খাগড়াছড়ি থেকে এক ইউনিট ও দীঘিনালা উপজেলার আরেকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার বেশি প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরই মধ্যে দোকানগুলো পুড়ে গেছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। যারা ভিতরে ছিল তারা বেরিয়ে গেছে।

তবে এই আগুন কীভাবে শুরু হয়েছে তার কারণ এখনো সুস্পষ্টভাবে জানা যায়নি ‘

ফায়ার সার্ভিসের দীঘিটা স্টেশন কর্মকর্তা নুরুন্নবী জানান,

‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণসহ আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

আরও পড়ুন :

এন এ এন টিভি