খাগড়াছড়ির দীঘিনালায় বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে অগ্নিকাণ্ডে ৬০টি দোকান পুড়ে গেছে।
আজ বুধবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে। সকাল ১১টার সময়ও ফায়ার সার্ভিস কর্মীদের আগুনে পানি দিতে দেখা যায়।
দোকান মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ১টার দিকে দোকানগুলোতে আগুন লাগে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
পরে খাগড়াছড়ি জেলা সদর থেকে আরো দমকলকর্মী এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
দুই ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ক্ষয়ক্ষতি নিরূপণসহ আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দীঘিনালা স্টেশন কর্মকর্তা নুরনবী।
দোকান মালিকরা জানায়, গত রাতে দোকান বন্ধ করে তারা সবাই নিজ নিজ বাসায় চলে যাই।
মধ্যরাতে দোকানে আগুন লেগেছে এমন সংবাদ পাই। পরে দোকানে পৌঁছানোর আগেই সব কয়টি দোকানে আগুন লেগে গেছে।
কেউ কোনো মালামাল বের করতে পারেননি বলে জানান সুদীপ্তা স্টোরের মালিক অপরূপ চাকমা।
আরও পড়ুন :
- ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা
- রূপগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার, মিলছে না পরিচয়
- বোঝাপড়ায় বাড়বে স্বামী-স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক
- নোয়াখালীতে পিকআপের চাপায় এনজিও কর্মীর মৃত্যৃ
- শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
- পরিবার প্রেমের সম্পর্ক না মানায় প্রেমিক যুগলের আত্মহত্যা!
- মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো পিকাপ; যুবক নিহত
