মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো পিকাপ; যুবক নিহত

মাদারীপুরের ডাসারে পিকাপ উল্টে শাকিল হাওলাদার (২৫) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

শাকিল হাওলাদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা এলাকার মৃত মতিন হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,

‘শাকিল নামের ওই চালক সকালে পিকাপে গরু বোঝাই করে উপজেলার গোপালপুর এলাকা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন।

তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে হঠাৎ করে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

নিয়ন্ত্রণ রাখতে না পারলে তার পিকাপ উল্টে যায় এবং তিনি গাড়ির নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,

‘ওই চালক গাড়িতে একাই ছিলেন। তার পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইওয়ে করেছে পুলিশ। নিহতের লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে ‘

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card