রূপগঞ্জে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) উপজেলার মধুখালী ভক্তবাড়ি এলাকার বালুর মাঠ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ মিরাজ আহমদ।
এদিকে, শিশুর লাশ উদ্ধারের পর পরিচয় পাওয়া যায়নি। তাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি টিম এসে পরিচয় শনাক্তে কাজ করছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মিরাজ আহমদ বলেন, রূপগঞ্জে মধুখালী ভক্তবাড়ি এলাকার বালুর মাঠ থেকে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এখন পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি। আমরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি টিম এসে পরিচয় শনাক্তে কাজ করছে।
এরপর আমরা লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করবো। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
তিনি আরও বলেন, আমরা শিশুটি পরিচয় শনাক্তে কাজ করে যাচ্ছি।
সকলের কাছে অনুরোধ আপনারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন উপায়ে ছড়িয়ে দিন। যাতে আমরা দ্রুত পরিচয় শনাক্ত করতে পারি।
আরও পড়ুন :
- সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ
- শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
- কিছু টিপস জেনে নিন রাস্তার কুকুরকে ভয় পেলে
- বোন বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভাইকে হত্যা!
- এসএসসি ও সমমানের স্থগিত রাখা পরিক্ষা ২৭ ও ২৮ মে
- আড়াইহাজার পৌরসভায় ৫২ জনের মনোনয়ন পত্র দাখিল
- আচরণবিধি লঙ্ঘন: বরিশালে ৬ কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড
- মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো পিকাপ; যুবক নিহত
- রিয়াদকে ৫-৬ ম্যাচ দিয়ে মূল্যায়ন করা ভুল হবে: আকরাম

Comments are closed.