তামিম ইকবাল, মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম- বাংলাদেশ ক্রিকেটের এই পাঁচজনকে পঞ্চপান্ডব বলেন অনেকেই। এদের মধ্যে মাশরাফি ওয়ানডে ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের সিদ্ধান্ত না নিলেও, স্বাভাবিক ভাবে বাংলাদেশের জার্সিতে তার ফেরার সম্ভাবনা খুব কম।বাকিরা এখন পর্যন্ত দেশের হয়ে খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। খেলছেন ঘরোয়া ক্রিকেটের মঞ্চেও। তবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে অভিজ্ঞ রিয়াদকে রাখা হয়েছে দলের বাইরে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পর ইংল্যান্ডে অনুষ্ঠিত সিরিজেও দলের সঙ্গে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে ছাড়াই বাংলাদেশ দল সিরিজ জিতেছে।
তবে তার ব্যাটিং পজিশনে ফিনিশার খ্যাত জায়গাটাতে কেউ পারফরম্যান্স করতে পারেনি।
আসন্ন বিশ্বকাপ দলে রিয়াদ থাকবেন কিনা এমন প্রশ্ন এখন চারিদিকে ঘুরপাক খাচ্ছে।
তখন ওয়ানডে অধিনায়ক ও বিসিবি সভাপতির কথা আশা দেখাচ্ছে মাহমুদউল্লাহ ভক্তদের। তাদের মতে বিশ্বকাপ দলে থাকবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান রিয়াদের প্রসঙ্গে বলেন,
‘অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু বিশ্বকাপে অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি বিশ্বকাপের তিন-চার বছর আগে থেকে পরীক্ষা-নিরীক্ষা করেন তবে সেটা কিন্তু টিমের জন্য ভালো।
কিন্তু আপনি যদি একদম শেষ মুহূর্তে এসে এটা করেন তবে তা আপনার জন্য অনেক খারাপ হবে। এভাবে আমরা আগে অনেকবার অনেক খারাপ করেছি।
আর রিয়াদকে শুধু গত পাঁচ-ছয়টা ম্যাচ দিয়ে মূল্যায়ন করলে ভুল হবে।
কারণ রিয়াদ এমন একজন খেলোয়াড় যে গত দশ বছর বাংলাদেশ দলের জন্য চমৎকার খেলে আসছে। তার অভিজ্ঞতা জিনিসটা আছে।’
আরও পড়ুন :
- পাঁচ হাজার কোটি টাকার ঋণখেলাপি ফারুক নন!
- এই গরমে খেতে পারেন সবজির দুটি পদ!
- শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে ফারুকের মরদেহ
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সোচ্চার হওয়ার আহ্বান!
- সুইসাইড নোট লিখে কোরিয়ান গায়িকার আত্মহত্যা!
- হেলমেট প্রসঙ্গে এবার কটাক্ষের শিকার আনুশকা শর্মা!
- নেহা ধুপিয়া’র হঠাৎ বিয়ের কারণ ছিলো অন্তঃসত্ত্বা!
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে পার্কে ঢুকতে বাঁধা; হাইকোর্টে রিট
- এলএনজি সরবরাহ শুরু হলেও লোডশেডিং কমবে না এখনই
- ওয়েলিংটনের হোস্টেলে ভয়াবহ অগ্নিকান্ড; অঙ্গার ছয়জন
- ফারুকের মৃত্যুতে যা বললেন আলমগীর
- পাবনায় বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
- সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার
- ওষুধের মোড়কে ফেনসিডিল বিক্রি করেন ‘চিকিৎসক’!

Comments are closed.