পাঁচ হাজার কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে মারা গেছেন নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুক। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেট-দুনিয়ায়। তবে এটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু।
মঙ্গলবার (১৬ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুকের প্রতি শ্রদ্ধা জানাতে এসে খসরু বলেন,
‘একটি পক্ষ ছড়াচ্ছে তিনি (ফারুক) পাঁচ হাজার কোটি টাকা ঋণখেলাপি। এটা একটি প্রোপাগান্ডা।
তিনি এক কোটি টাকার মতো যে ঋণ নিয়েছেন তার বদলে ব্যাংকে যে সম্পত্তি মর্টগেজ রেখেছেন তার পরিমাণ অনেক বেশি।
মর্টগেজ সম্পত্তি বিক্রি করে ব্যাংকের ঋণ তো শোধ হবে, তারপরও সেখানে যে টাকা থাকবে সেটা থেকে পরিবার পাবে।’
তিনি আরও বলেন,
‘চিত্রনায়ক ফারুক শুধু অভিনেতা হিসেবেই সফল ছিলেন না, নেতা হিসেবেও সফল ছিলেন।
তিনি ছিলেন চলচ্চিত্র অঙ্গনের অভিভাবক। তার এলাকার মানুষকেও অনেক ভালোবাসতেন।’
প্রসঙ্গত, গতকাল সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।
আজ সকাল ৭টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি ফ্লাইটে ফারুকের মরদেহ দেশে আনা হয়।
এরপর উত্তরায় নিজ বাসভবনে নেওয়া হয় মরদেহ। সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।
আরও পড়ুন :
- এই গরমে খেতে পারেন সবজির দুটি পদ!
- শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে ফারুকের মরদেহ
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সোচ্চার হওয়ার আহ্বান!
- সুইসাইড নোট লিখে কোরিয়ান গায়িকার আত্মহত্যা!
- হেলমেট প্রসঙ্গে এবার কটাক্ষের শিকার আনুশকা শর্মা!
- নেহা ধুপিয়া’র হঠাৎ বিয়ের কারণ ছিলো অন্তঃসত্ত্বা!
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে পার্কে ঢুকতে বাঁধা; হাইকোর্টে রিট
- এলএনজি সরবরাহ শুরু হলেও লোডশেডিং কমবে না এখনই
- ওয়েলিংটনের হোস্টেলে ভয়াবহ অগ্নিকান্ড; অঙ্গার ছয়জন
- ফারুকের মৃত্যুতে যা বললেন আলমগীর
- পাবনায় বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
- সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার
- ওষুধের মোড়কে ফেনসিডিল বিক্রি করেন ‘চিকিৎসক’!
- তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে তিন নারীসহ ১০ জনের প্রাণহানি
- দেশের যতই ভালো হোক, কিছু লোক তা দেখতে পারে না: প্রধানমন্ত্রী
- মালদ্বীপে কাজে নিযুক্ত হয়ে বিপাকে অবৈধরা

Comments are closed.