ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সহায়তার জন্য আড়াই লাখ মার্কিন ডলার প্রদান করছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৭ মে) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এই তথ্য জানিয়ে তিনি বলেন,
‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ।
গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগর অতিক্রমকালে মিয়ানমার ও বাংলাদেশে আঘাত হানে।
ফলে উপকূলীয় এলাকায় বসবাসরত প্রায় অর্ধ লাখ বাংলাদেশি এবং শরণার্থী শিবিরে থাকা প্রায় ১০ লাখ রোহিঙ্গা প্রভাবিত হয়।’
সাম্প্রতিক বছরগুলোর অন্যতম শক্তিশালী এই ঝড়টি বাংলাদেশে জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টিপাত এবং ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ সৃষ্টি করে। ফলে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি, বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।
বিগত পাঁচ দশকের অংশীদারিত্বে দুর্যোগ পূর্ব প্রস্তুতি ও মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০০টি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে।
এছাড়া, আগাম সতর্কীকরণ ব্যবস্থায় বিনিয়োগ করেছে, যা লাখ লাখ মানুষকে ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য জরুরি অবস্থা থেকে সুরক্ষিত রাখে।
দূতাবাস জানিয়েছে, রোহিঙ্গা শরণার্থী ত্রাণ কার্যক্রমে সবচেয়ে বেশি অবদান রাখছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন :
- জেনে নিন আপনার আজকের রাশিফল
- সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ
- মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো পিকাপ; যুবক নিহত
- ঘি ব্যবহারে ত্বকের নানা সমস্যার সমাধান
- কিছু টিপস জেনে নিন রাস্তার কুকুরকে ভয় পেলে
- পরিবার প্রেমের সম্পর্ক না মানায় প্রেমিক যুগলের আত্মহত্যা!
- শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
- কোনো বিকল্প ছিল কী এলএনজি টার্মিনাল সরানো ছাড়া?
- বোন বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভাইকে হত্যা!
- এসএসসি ও সমমানের স্থগিত রাখা পরিক্ষা ২৭ ও ২৮ মে
- জয়পুরহাটে ধানের দাম মণপ্রতি ৩০০ টাকা কমেছে
- আড়াইহাজার পৌরসভায় ৫২ জনের মনোনয়ন পত্র দাখিল
- আচরণবিধি লঙ্ঘন: বরিশালে ৬ কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড
- রূপগঞ্জে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
- এনবিআর কোম্পানি করদাতাদের দাখিলের সময় বাড়ল
- ঘাড় ধাক্কা নিয়ে এবার জবাব দিলেন চিত্রনায়িকা বুবলী
- অভিনেতা ফারুকের তৃতীয় জানাজার সময় নির্ধারণ রাত ৯টায়
- দরপতনের পর ঘুরে দাঁড়াল পুঁজিবাজার
- কলকাতায় এক মিনিটের কালবৈশাখীতে প্রাণ গেল ৯ জনের

Comments are closed.