টঙ্গীর তুরাগতীরে শীর্ষ মুরব্বিদের বয়ান, নফল ইবাদত, তাসবিহ-তাহলিল ও জিকির-আসকারের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে ইজতেমার দ্বিতীয় দিন।
এবারও বিশ্ব ইজতেমা ময়দানের মূল বয়ানমঞ্চে যৌতুকবিহীন বিয়ের আসর বসবে।
তাবলিগের রেওয়াজ অনুযায়ী বর-কনের সম্মতিতে এবং উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে
ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর যৌতুকবিহীন এ বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।
শনিবার বাদ আসর ময়দানে যৌতুকবিহীন বিয়ে পড়াবেন দিল্লির মাওলানা জুহায়েরুল হাসান।
বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান,
যৌতুকবিহীন বিয়েতে আগ্রহী বর-কনের আত্মীয়রা নাম লিপিবদ্ধের কাজ করছেন।
আসরের পর সঠিক সংখ্যাটি বলা যাবে যে, কত জোড়া যৌতুকবিহীন বিয়ে হচ্ছে।
তবে দুপুর ১২টা পর্যন্ত ৫৭ জোড়া নাম লিপিবদ্ধ করা হয়েছে। এবার ৬০ থেকে ৭০ জোড়া যৌতুকবিহীন বিয়ে হতে পারে বলে ধারণা করছেন তিনি।
বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহরে ফাতেমি’র নিয়মানুযায়ী। এতে মোহরানার পরিমাণ দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ।
বিয়ের পর নবদম্পত্তির সুখ-সমৃদ্ধি কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়।
এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খুরমা খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়।
আরও পড়ুন :
- মুদিদোকানির বাড়ি থেকে টিসিবির ৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ
- যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় ১৮ ইরানপন্থি যোদ্ধা নিহত
- আগামী পাঁচ দিনে সারাদেশে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস -আবহাওয়া অধিদপ্তর
- রমজান উপলক্ষে রংপুর বিএসটিআই এর ভেজাল প্রতিরোধ অভিযান
- রাজপথ ছাড়ব না, সরকারকে যেতে হবেই: মান্না
- রমজান উপলক্ষে রংপুর বিএসটিআই এর ভেজাল প্রতিরোধ অভিযান
- বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজিম উদ্দিন প্রধানকে বিজয় করার লক্ষ্যে সভা
- ইজতেমার দায়িত্ব পালন করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় এএসআই নিহত
- নরসিংদী সদরে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড সম্পন্ন
- স্মার্ট এডুকেশনের প্রসারে বিডিআরইএনের সাথে কাজ করবে হুয়াওয়ে
- পঞ্চগড়ে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের
- এক সন্তানের জননীকে বিয়ে করতে না পেরে যে কাণ্ড করল যুবক
- রংপুর এ ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ
- বাংলাদেশসহ ৪৯০ অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া
- স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা, গলাকাটা অবস্থায় উদ্ধার বাবা
- অভিনেত্রী পুনম পাণ্ডে আর নেই

Comments are closed.