মুদিদোকানির বাড়ি থেকে টিসিবির ৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ

নাটোরের সিংড়ায় এক মুদিদোকানির বাড়ি থেকে টিসিবির ৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিলদহর বাজারের ব্যবসায়ী শাহ আলম খন্দকারের (২৮) বাড়ি থেকে এই ভোজ্য তেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার সরকার জানান,

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল ২ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে সন্ধ্যে ৬টা পযর্ন্ত উপজলার বিলদহর বাজারে জনৈক শাহ আলম খন্দকারের মুদি দোকানে অভিযান পরিচালনা করে।

অভিযানে শাহ আলমের দোকানে জনসাধারনের মধ্যে স্বল্প মূল্যে বিতরণের জন্যে বরাদ্দ করা টিসিবির ৩৫০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

এসময় ওই তেল জব্দ করে দোকানী শাহ আলমকে আটক করা হয়।

তিনি আরও বলেন,

এই তেল কোথা থেকে ওই দোকানী সংগ্রহ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অধিক তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পরে মামলা দায়েরের পর শাহ আলমকে সিংড়া থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন,

আটকৃত ব্যক্তির দেওয়া তথ্য মতে আরও বেশ কয়েকটি জায়গায় অবৈধভাবে মজুত রাখা টিসিবির পণ্য উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card