সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আমের ট্রাক ও গরুর পিকআপের মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত ও দুই জন আহত হয়েছেন। এছাড়া পিকআপে থাকা ৩টি গরুও মারা গেছে।
নিহতরা হলেন- গাইবান্ধা সদর থানার ফুলিবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২),
সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬),
নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের সোরহাবের ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুলের ছেলে আয়ান (৪)।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান,
‘আম বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুলগমী ও গরুর পিকআপটি বনপাড়াগামী হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছালে মুখমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ চারজন মারা যায় ও দু্ইজন আহত হয়।’
এ সময় পিক-আপে থাকা তিনটি গরু মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
এছাড়া নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:
- ঈদের দিনেও সুদানে সংঘর্ষ
- ছাগলবাহী ট্রাকের চাপায় নিহত দুই জন
- চুরি হওয়ার ভয়ে এসি খুলে ফেলছেন ব্যবসায়ীরা
- শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
- জাতীয় গ্রিডে রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ
- ১৮ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলো মা!
- রাজধানীতে দুর্ধর্ষ ডাকাতি হলো ঈদের একদিন আগে
- ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হয়েছে: কাদের

Comments are closed.