ছাগলবাহী ট্রাকের চাপায় নিহত দুই জন

ছাগলবাহী ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (২৮ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী নামক স্থানে ঘটে এ দুঘর্টনা।

নিহত দুই জনের মধ্যে একজন নাম পরিচয় পাওয়া গেছে। সে জেলার নাসিরনগর উপজেলার আলিয়ারা গ্রামের আলফু মিয়ার ছেলে সাজু মিয়া। আর আহতরা হলেন হবিগঞ্জ জেলার জলভাঙ্গা গ্রামের খালেক মিয়া ও নাসির মিয়া।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, হবিগঞ্জ জেলার মাধপুর থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে সিএনজি অটোরিকশাটি। পথিমধ্যে বুধন্তী এলাকায় বিপরীত দিক থেকে ছাগলবাহী একটি ট্রাক চাপা দিলে সড়কের পাশে খাদে পড়ে যায় অটোরিকশা। এতে অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় অটোরিকশা থাকা আরও ২জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। সুরতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।\

আরও পড়ুন :

 

এনএএন টিভি