মঙ্গলবার রাজধানী ছেড়েছেন ১৯ লাখ সিম ব্যবহারকারী

মঙ্গলবার থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি। ছুটি শুরুর দিনে ১৯ লাখের বেশি সিম ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ওই পোস্টে বিভিন্ন সিম ব্যবহারকারীর ঢাকা প্রবেশ ও ত্যাগের একটি লিস্ট দেন তিনি।

লিস্টে দেখা যায়, মঙ্গলবার ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন রাজধানী ছেড়েছেন।

এর মধ্যে, সবচেয়ে বেশি বাংলালিংকের ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন।

এছাড়া গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, রবির ৬ লাখ ১০ হাজার ৬৪১ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০টি সিম ঢাকার বাইরে গেছে।

একই সময় ৭ লাখ ৭৮ হাজার ৫৪৩টি সিম ঢাকায় প্রবেশ করেছে।

এর মধ্যে গ্রামীণফোনের ১ লাখ ২৭ হাজার ৫৯৬টি, রবির ১ লাখ ২৩ হাজার ৯৯৩,

বাংলালিংকের ৪ লাখ ৫৯ হাজার ৫৩৬ এবং টেলিটকের ৬৭ হাজার ৪১৮টি সিম রয়েছে।

উল্লেখ্য, ঈদের ছুটিতে সিম দিয়ে রাজধানী ছাড়া মানুষের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন।

এছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরাও রয়েছে। তাদের নামে সিম নিবন্ধন করা নেই।

আরও পড়ুন:

এনএএন টিভি