মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজিয়া বেগম (২৬) নামে এক গৃহিণী নিহত হয়েছেন। একই সাথে ওই গৃহিণীর সংস্পর্শে গিয়ে আহত হয়েছেন তার মেয়ে রহিমা আক্তার (৪)।
বুধবার বেলা ১০টার দিকে বাগেরহাটের নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম আমরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগম ওই গ্রামের ভ্যানশ্রমিক মো. আলী আকনের স্ত্রী।
আলী আকন বলেন, তার স্ত্রী অসতর্কতাবশত ঘরের মধ্যে থাকা ছেড়া বিদ্যুৎবাহী তারে হাত দিলে সে আহত হয়। তার মেয়েও আহত হয়।
গুরুতর আহত অবস্থায় রাজিয়া বেগমকে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে। ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাকর দাস বলেন, বিদ্যুৎস্পৃষ্টে কারো মুত্যুর খবর তাদের জানা নেই।
থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। লাশের ময়না তদন্ত করানো হবে।
আরও পড়ুন :
- কাঁচা মরিচের ঝাল আরও বাড়লো, কমেনি মসলার ঝাঁঝও!\
- সিন্ডিকেট করলে কাঁচা চামড়া রপ্তানি করা হবে: বাণিজ্যমন্ত্রী
- শাহজাহান রোডের আবাসিক ভবনে আগুন; নিহত ১
- ঈদ সামনে রেখে ছুরি-চাপাতির দাম আকাশ ছোঁয়া
- শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ২ জনের প্রাণহানি
- নিখোঁজের পাঁচ মাস পর ব্রিটিশ অভিনেতার কঙ্কাল উদ্ধার
- প্রতিমন্ত্রীর উদ্যোগে শিশুদের নিয়ে মেহেদি উৎসব
- স্পিকার এর সঙ্গে জাপান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- কাটা হাত সচল রাখতে পায়ের সাথে জুড়লেন চিকিৎসক!
- নোবেল জয়ী বিজ্ঞানী শতবর্ষী জন গুডেনাফ আর নেই

Comments are closed.