প্রতিমন্ত্রীর উদ্যোগে শিশুদের নিয়ে মেহেদি উৎসব

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির উদ্যোগে শিশুদের নিয়ে মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি টপি সরদারের নেতৃত্বে মঙ্গলবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টায় চলনবিল মহিলা ডিগ্রি কলেজ ও সিংড়া গো-হাটে এ উৎসব অনুষ্ঠিত হয়।

আর মাত্র একদিন পরেই ঈদুল আজহা। ঈদকে ঘিরে আগ্রহের শেষ থাকে না শিশুদের। তাদের বায়না মেটাতে সাধ্যমতো চেষ্টা করেন অভিভাবকরাও।

শিশুদের ঈদ রাঙাতে মেহেদি উৎসব করেছেন প্রতিমন্ত্রী পলক।

এ সময় তিনশতাধিক শিশুর হাতে মেহেদির আল্পনা করা হয়। এতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে এসব শিশু।

ছাত্রলীগ নেত্রী টপি সরদার বলেন,

‘ঈদ সবার জন্য আনন্দের। আইসিটি প্রতিমন্ত্রী পলক মহোদয়ের উদ্যোগে আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব ও অসহায় শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। সে জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card