রাজধানীতে গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা!

রাজধানীর তেজগাঁও দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় রাজউকের কোয়ার্টারে কাজল ইসলাম (৪৩) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ২য় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

কাজল ইস্কাটনের সাওল হার্ট সেন্টারের সিইও পদে ছিলেন।

সোমবার (২৬ জুন) রাত সোয়া ২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ হলি ফ্যামিলি হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) হোসেন মো. গোলাম মোস্তফা জানান,

‘দ্বিতীয় স্বামী আহসান পারভেজের সঙ্গে দক্ষিণ বেগুনবাড়ির রাজউকের কোয়াটারের সপ্তম তলায় একটি ফ্লাটে ভাড়া থাকতেন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।’

‘তার বর্তমান স্বামী আহসান পারভেজ বাইং হাউজে চাকরি করেন। আর তিনি ইস্কাটনের শাওন হার্ট সেন্টারের সিইও পদে রয়েছেন।’

পরিবারের বরাত দিয়ে তিনি জানান,

‘কাজলের আগের সংসারে দুই ছেলে-মেয়ে এবং নাতি-নাতনিও রয়েছে। তবে প্রথম স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেলে ২০১৯ সালের শেষে আহসানকে বিয়ে করেন তিনি।’

‘আহসানেরও ১ম স্ত্রী এবং সন্তান রয়েছে। তবে আহসানকে তার প্রথম স্ত্রী এবং সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখতে দিতেন না কাজল।’

‘এসব নিয়ে সম্প্রতি তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। সার্বক্ষণিক কথা ঝগড়াঝাটি হতো।’

‘সোমবার রাতেও তাদের মধ্যে রাগারাগি হয়। একপর্যায়ে রাগ করে আহসান বাসা থেকে বের হয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন কাজল।’

‘পরবর্তীতে পরিবারের লোকজনেই টের পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হলি ফ্যামিলি হাসপাতাল নিয়ে যান।’

‘সেখানে রাত সাড়ে ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এদিকে, কাজল ইসলামের মেয়ের জামাই কামরান হোসেন জানান,

‘কাজলের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়।’

আরও পড়ুন:

এনএএন টিভি