নরসিংদীর হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন ভূঁইয়া ইরান।
সোমবার (২৬ জুন) বাদ যোহর নরসিংদী সরকারি কলেজ মাঠে নরসিংদীবাসির শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হন এই নেতা। পরে শেষে তাকে দাফন করা হয়।
এর আগে, রবিবার সন্ধ্যা সোয়া ৭ টায় রাজধানীর স্করাষ্ট্রীয় মর্যাদায় জানাজায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে এই নেতার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন।
প্রসঙ্গত, মেজবাহ উদ্দিন ভূঁইয়া ইরান ছিলেন নরসিংদীর রাজনৈতিক অঙ্গণে একজন উজ্জ্বল নক্ষত্র।
রাজনীতির পাশাপাশি তিনি সব সময় বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন। ছাত্র জীবন থেকে মেজবাহ উদ্দিন ভূঁইয়া ইরান রাজনীতিতে সম্পৃক্ত হন।
তিনি নরসিংদী কলেজ ছাত্রসংসদে ১৯৭২-৭৩ শিক্ষাবর্ষ সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে ভিপি নির্বাচিত হন।
১৯৭১ সালে দেশমাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।
স্বাধীনতা পরবর্তী সময়ে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) গঠন করলে তিনি বিএনপিতে যোগ দেন এবং
নরসিংদী জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯৮৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীবাসী ভোটে তিনি নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
মেজবাহ উদ্দিন ভূঁইয়া ইরানের মৃত্যূতে নরসিংদী বাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার বাদ যোহর নরসিংদী সরকারি কলেজ মাঠে এই মহান নেতার জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে জেলা প্রশাসনের পক্ষ তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
এদিকে মেজবাহ উদ্দিন ভূঁইয়া ইরানের জানাজায় অংশ নিতে এবং প্রিয় এই নেতাকে এক নজর দেখতে নরসিংদী কলেজ মাঠে হাজার হাজার সাধারণ মানুষ জমায়েত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু বীরপ্রতিক,
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া,
নরসিংদী পৌরসভা মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু,
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া ও জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী,
উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, নরসিংদী জেলা শিক্ষক সমিতির সভাপতি ড.মশিউর রহমান মৃধা.
জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী হাজী আব্দুস সাত্তার,জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণগোস্বামী ও
সাধারন সম্পাদক মাহমুদদুল হাসান শামীম নেওয়াজ, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নরসিংদী সরকারি কলেজ মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে স্থানীয় গাবতলী কবরস্থানে মেজবাহ উদ্দিন ভূঁইয়া ইরানের দাফন সম্পন্ন করা হয়।

Comments are closed.