ঈদের দিনে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন সারাদেশেই থেমে থেমে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (২৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ডিবিসি নিউজকে জানান,
ঈদের দিন ঢাকাসহ উত্তরের বিভাগগুলোতে সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে।
এছাড়া দেশের অন্য বিভাগগুলোতেও হালকা থেকে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, ঢাকায় আজ ১২ ঘন্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঈদরে দিনও ঢাকায় সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে।
ঢাকার সঙ্গে উত্তরের বিভাগগুলোতেও সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে। তবে কোথাও টানা বৃষ্টি হবে না।
এর আগে বুধবার সকাল ৯ টা বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাবে আবহাওয়ার সিনপটিক অবস্থায় আবহাওয়া অফিস জানায়,
ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ বর্তমানে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মৌসুমি বায়ুর অক্ষ হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, সুষ্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্ত হতে পারে।
আরও পড়ুন :
- ঈদে বেতন-বোনাস না পাওয়ার অভিযোগ কোচ-ফুটবলারদের
- সিন্ডিকেট করলে কাঁচা চামড়া রপ্তানি করা হবে: বাণিজ্যমন্ত্রী
- ১৮ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলো মা!
- ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- ‘টাইটানিক’র কালজয়ী অভিনেতা লিউ পল্টার আর নেই
- টানা ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর,
- স্পিকার এর সঙ্গে জাপান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের পর যুবককে পিটিয়ে হত্যা!
- ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে বাড়ছে যানবাহনের চাপ
- ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল
- জুলাই থেকে বাড়ানো হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন
