রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের পর যুবককে পিটিয়ে হত্যা!

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ জুন) উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এইচ/৫৯ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত আশিক এলাহী (২৩) উখিয়ার বালুখালি ক্যাম্প ১১ ব্লক সি/৭ এর শহিদুল হকের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান,

‘সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এইচ/৫৯ ব্লকে অজ্ঞাত সন্ত্রাসীরা আশিক এলাহী নামের এক যুবককে হত্যা করে ফেলে চলে যায়।’

‘প্রাথমিকভাবে জানা গেছে, তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। এ খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।’

তিনি আরও জানান,

‘লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি