বিতর্ককে পাশ কাটিয়ে বক্স অফিসে তিন‘শ কোটির বেশি ব্যবসা করেছে ‘দ্য কেরালা স্টোরি’। অথচ এই ছবি নাকি কিনতে চাইছে না ওটিটি প্ল্যাটফর্মগুলো। ছবির পরিচালক সুদীপ্ত সেনের দাবি, সবই ষড়যন্ত্র।
গত ৫ মে সিনেমা হলে মুক্তি পায় আদা শর্মা অভিনীত সিনেমাটি। প্রথম দিন থেকেই বিতর্কের শিরোনামে এটি। সমালোচকদের দাবি, এই ছবি মুসলিম বিরোধী।
শুধু তাই নয়, ‘দ্য কেরালা স্টোরি’কে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী একটি ছবি বলেও আখ্যা দেওয়া হয়।
পশ্চিমবঙ্গেও ছবিটি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। পরে আদালতের নির্দেশে মুক্তি পায়। ছবির শুরুতে ‘কাল্পনিক’ শব্দটি লিখতে বলা হয়।
তবে ‘প্রোপাগান্ডা ছবি’র তকমা সাঁটা হলেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে ‘দ্য কেরালা স্টোরি’। অল্প সময়ের মধ্যেই এক ‘শ কোটির ক্লাবে ঢুকে পড়ে।
তারপর দুই‘শ, তিন‘শ কোটির মাইলস্টোনও ছুঁয়ে ফেলে। আয়ের নিরিখে ‘পাঠান’ ও ‘আদিপুরুষ’-এর পরই রয়েছে ছবিটি।
তবে কোনো ওয়েব প্ল্যাটফর্ম নাকি ছবি কিনতে চাইছে না।
সংবাদসংস্থা টাইমস অব ইন্ডিয়াকে পরিচালক জানান,
‘এখন পর্যন্ত তারা ভালো প্রস্তাবে কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে পাননি। পরিচালকের অভিযোগ, এসবই ষড়যন্ত্র। ফিল্ম ইন্ডাস্ট্রি চক্রান্ত করে তাদের সাফল্যের শাস্তি দেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন :
- এবার সাংবাদিক হতে চান পরীমণি!
- রাজধানীতে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত
- মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পেলেন মোদি
- ২ হাজার টাকা বাধ্যতামূলক করের প্রস্তাব বাতিল
- ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন
- টেক-অফ করার আগমুহূর্তে ফাটলো প্লেনের টায়ার; আহত
- ফেসবুক স্ট্যাটাসে ঈদ আমন্ত্রণ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত সিসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ
- ১৬ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
