ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
বুধবার (২৮ জুন) সকালে জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক এবং
কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন জুলেখা বেগম (৪০)। তার বাড়ি কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায়।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান,
‘সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জের মাধবপুর থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে বুধন্তি এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক চাপা দেয়।’
‘এতে অটোরিকশাটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন।’
ওসি আরও জানান,
‘সকাল ৯টায় সৈয়দাবাদ বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান জুলেখা বেগমকে চপা দিলে তার মৃত্যু হয়।’
‘নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন:
- সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা আজ, হাজিরাও দেবেন পশু কোরবানি
- বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরীক্ষামূলকভাবে চালু হবে অক্টোবরে
- নিখোঁজের পাঁচ মাস পর ব্রিটিশ অভিনেতার কঙ্কাল উদ্ধার
- খুলনায় তুলার গোডাউনে আগুন; নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- পাবনায় বিধবা নারীকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা
- মাথা নত নয়, উঁচু করে চলবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
- চাঁপাইনবাবগঞ্জে নৌকা ডুবি; নিহত ১, নিখোঁজ ৩
- ট্রেনে শেষ দিনে স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা
- ভক্তের কাণ্ডে কেঁদে ফেললেন তামান্না ভাটিয়া
- হাজীগঞ্জে কার্ভাডভ্যান চাপায় যাত্রীর মৃত্যু
- ফের মা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী
