হাজীগঞ্জে মালবাহী কার্ভাডভ্যান চাপায় মো. তাজুল ইসলাম (৫৫) নামে সিএনজিচালিত স্কুটারের যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর জামে মসজিদের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় পর কার্ভাডভ্যান ও সিএনজিচালিত স্কুটারটি জব্দ করেছে পুলিশ। তবে চালকরা পলাতক রয়েছেন।
নিহত মো. তাজুল ইসলাম (৫৫) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের কুলশি গ্রামের আব্দুল খালেকের ছেলে। আর আহতরা হলেন, মো. বাচ্ছু মজুমদার (৫৫) ও মো. সেলিম মজুমদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর বাজারস্থ জামে মসজিদের সামনে শাহরাস্তিমুখী একটি দ্রুতগামী কার্ভাডভ্যান হাজীগঞ্জমুখী একটি নাম্বারবিহীন সিএনজিচালিত স্কুটারকে চাপা দেয়। এতে স্কুটারে থাকা তিনযাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন :
- জুলাই থেকে বাড়ানো হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন
- হাতকড়াসহ পালানো আসামি একমাস পর অস্ত্রসহ গ্রেফতার
- বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ টাকা টোল আদায়
- বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরীক্ষামূলকভাবে চালু হবে অক্টোবরে
- ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক পেলেন হিরো আলম
- ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
