হাতকড়াসহ পালানো আসামি একমাস পর অস্ত্রসহ গ্রেফতার

হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি মাসুদ রানাকে একমাস পর চাঁপাইনবাবগঞ্জের আলাতুলী এলাকায়  অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার ভোর পাঁচটার দিকে  রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রাম থেকে তাকেসহ তার সহযোগী ইলিয়াসকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে।

এসময় মাসুদের কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, একটি হাতকড়া ও ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যা-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

তিনি বলেন, গত ২৪ মে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যায় মাসুদ রানা।

রবিবার র‌্যাবের আভিযানিক দল জানতে পারে পলাতক আসামি মাসুদ রানা তার সহযোগী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রামের ইলিয়াসের বাড়িতে অবস্থান করছে।

পরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি কোম্পানির আভিযানিক দল রবিবার গভীর রাতে দুর্গম চরাঞ্চলে পৌঁছে প্রযুক্তির সহায়তায় ইলিয়াসের বাড়ি শনাক্ত করে।

পরে ভোর পাঁচটার দিকে এলাকাবাসীর সহায়তায় ইলিয়াসের বাড়ি তল্লাশি শুরু করলে

পলাতক মাসুদ রানা ও ইলিয়াসকে একটি ঘর থেকে অবৈধ অস্ত্র, হেরোইন ও হাতকড়াসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানান র‌্যাব অধিনায়ক।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card